১১ বছর পর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনের গঠনতন্ত্রে প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও ১১ বছর পর আজ সম্মেলন হচ্ছে।
জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, আজ শহরের জিলা স্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
২০০৩ সালের ২৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতি ও ফারুক আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০১১ সালে সভাপতি অসুস্থ হয়ে পড়লে ওই বছরের ১ মার্চ দলের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন। মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, কোনো পদে একাধিক প্রার্থী থাকলে সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে। এতে জেলার ২৭৩ জন কাউন্সিলর ভোট দেবেন।