১২ অক্টোবর আ. লীগের কার্যনির্বাহী সংসদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ অক্টোবর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলীয় প্রধান শেখ হাসিনা।
গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহানের (গোলাপ) সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর দুজন সদস্য প্রথম আলোকে জানান, এই সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকীর বিষয়ে আলোচনা ও দলীয় সিদ্ধান্ত হবে।
আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সাবেক সাংসদ মো. আবদুছ ছাত্তারকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে। দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ক্ষমতাবলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তাঁকে এ পদে মনোনীত করেন।