১২ সাংগঠনিক জেলায় যুবদলের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২টি সাংগঠনিক জেলায় নতুন কমিটি (আংশিক) ঘোষণা করেছে বিএনপির অঙ্গসংগঠন যুবদল। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুবদল যে জেলাগুলোতে নতুন কমিটি ঘোষণা করেছে, সেগুলো হলো রংপুর, রংপুর মহানগর, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, কুড়িগ্রাম, শরীয়তপুর, কুমিল্লা (দক্ষিণ), কুমিল্লা মহানগরী, বরিশাল (দক্ষিণ), বরিশাল মহানগরী, খুলনা মহানগরী, খুলনা।

মুন্সিগঞ্জ বিএনপির আংশিক কমিটি
মো. আবদুল হাইকে সভাপতি ও কামরুজ্জামান রতনকে সাধারণ সম্পাদক করে মুন্সিগঞ্জ জেলা বিএনপির (৭ সদস্যের আংশিক) কমিটি অনুমোদন দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।