১২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ দফায় আজ শনিবার মুন্সিগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও টঙ্গীবাড়ীর ১২টি ইউপিতে নির্বাচন হবে। এই ১৫টি ইউনিয়নের ১৪৯টি কেন্দ্রের মধ্যে ১২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের বলেন, নির্বাচনের ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্র যা-ই থাকুক না কেন, আমরা প্রতিটি ইউনিয়নকে গুরুত্বের সঙ্গে দেখছি। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের দুই দিন আগে থেকেই কাজ শুরু করেছে।’ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, নির্বাচনে ম্যাজিস্ট্রেট পর্যাপ্তসংখ্যক থাকবেন। তাঁদের সঙ্গে পুলিশ, বিডিআর, আনসার ও র্যা ব থাকবে। মুন্সিগঞ্জ প্রতিনিধি|