১৩ জন প্রার্থী ভোট পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদের ১৩ জন প্রার্থী কোনো ভোট পাননি। তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডের জিল্লুর রহমান ও মোস্তাফিজ আলী; ৩ নম্বর ওয়ার্ডে সৈয়দ আমিনুল হক হেলাল, ৪ নম্বর ওয়ার্ডে আসহাদুর রহমান ও মো. মিসবাহ উদ্দিন; ৫ নম্বর ওয়ার্ডে মাহতাব উদ্দিন তালুকদার, আবু ছাইদ ও আলম নূর হীরা; ৬ নম্বর ওয়ার্ডে আল হেলাল ও জিয়াউর রহমান; ১০ নম্বর ওয়ার্ডে এমদাদুর রহমান তালুকদার ও ছালেক উদ্দিন এবং ১৪ নম্বর ওয়ার্ডে এনামুল হক। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের মধ্যে এক প্রার্থী বলেন, ‘ভোটের জন্য দিন-রাত কষ্ট করেছি। অনেকেই ভোট দিবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা টাকার কাছে বিক্রি হয়ে গেছেন।’