১৩ বছর পর ছাত্র সংসদ নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ছাত্রসংসদ নির্বাচন আজ বৃহস্পতিবার। এতে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদকসহ (জিএস) ১৭টি পদে ৩৫ জন লড়ছেন। সকাল সাড়ে আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে।
কলেজ সূত্র জানায়, ১৩ বছর পর কলেজ সংসদের এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ২০০২-২০০৩ শিক্ষাবর্ষে এখানে সর্বশেষ ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষে তফসিল ঘোষণা করা হলেও পরে নির্বাচন স্থগিত হয়ে যায়। এবারের নির্বাচনে ছাত্রলীগ ও ছাত্রদলের দুটি প্যানেলে ১৭টি পদের বিপরীতে ৩৪ জন এবং ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছাত্রলীগের প্যানেলের ভিপি ও জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. কাওসার আকন্দ ও তানজীদুল রশিদ চৌধুরী। ছাত্রদলের প্যানেলে ভিপি ও জিএস পদে যথাক্রমে মো. খাইরুল ইসলাম ও ইসতিয়াক রশীদ লড়ছেন।