১৩ বছরে গণসংহতি আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে ও নতুন উদ্যমে সংগ্রামে শাণিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতারা।
গতকাল শনিবার গণসংহতি আন্দোলনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সংগঠনের নেতারা এ আহ্বান জানান।
দলের নেতারা বলেন, জনগণের নিজস্ব শক্তি গড়ে তোলার ডাক দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তার ধারাবাহিকতায় জনগণের পক্ষের, জাতীয় স্বার্থের, দুর্নীতিমুক্ত-উৎপাদনশীল, সমতার সমাজ গঠনের সমস্ত আন্দোলনে ভূমিকা রাখার মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। এখন প্রয়োজন জনগণকে বেশি সম্পৃক্ত করে সংগ্রামকে নতুন স্তরে উন্নীত করা। সে জন্য প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করে নেতা-কর্মীদের নতুন উদ্যমে সংগ্রামের জন্য শাণিত করতে হবে।
গণসংহতির নেতারা বলেন, বাংলাদেশের জনগণের ওপর যে স্বৈরতান্ত্রিক দুঃশাসন চেপে বসেছে, তা উদ্ধারের কোনো পথ আওয়ামী লীগ-বিএনপির হাতে নেই। কারণ, এ থেকে মুক্তির প্রথম শর্ত হলো তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব খর্ব করা। ক্ষমতার পৃথক্করণ, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সর্বস্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করা।
শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সমন্বয়ক কমিটির নেতা আইনজীবী আবদুস সালাম, তাসলিমা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
২০০২ সালের ২৯ আগস্ট জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল।