১৩ সেপ্টেম্বর হেফাজতের বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির ঐতিহ্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদ ও অন্যান্য দাবিতে আগামী ১৩ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করবে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। ওই দিন বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এ মিছিল বের করার কথা বলেছে তারা।
আজ সকালে রাজধানীর বারিধারার জামিয়া মাদানীয়া বারিধারা মাদ্রাসা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসাইন কাসেমী।