১৪ দল জনসভা করবে রংপুর ও গাইবান্ধায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শনিবার রংপুরের মিঠাপুকুরে এবং পরদিন গাইবান্ধার পলাশবাড়ীতে জনসভা করবে ১৪ দল।
এ ছাড়া ঢাকা মহানগরসহ সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ‘সন্ত্রাস, নৈরাজ্য, চোরাগোপ্তা বোমা হামলা ও জঙ্গি নাশকতামূলক কর্মকাণ্ডের বিপক্ষে’ গণসংযোগ, পথযাত্রা, শান্তি মিছিল ও শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের সভায় এসব সিদ্ধান্ত হয়।