১৪ দলের জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী এসএম উচ্চবিদ্যালয় মাঠে ১৪ দলের উদ্যোগে নাশকতা ও সন্ত্রাসবিরোধী জনসভা অনুষ্ঠিত হবে। আজ রোববার বেলা তিনটায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, সাম্যবাদী দলের সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ নাজমুল হক প্রধানসহ জেলা, উপজেলা ১৪ দলের নেতাদের উপস্থিত হওয়ার কথা রয়েছে।