১৪ দলের নেতা কর্মীদের সঙ্গে আ.লীগ প্রার্থীর মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা গতকাল মঙ্গলবার স্থানীয় ১৪ দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। দুপুরে দিরাই পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা হয়।

দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জয়া সেনগুপ্তা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান প্রমুখ।