১৪ দলের যৌথসভা ৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলার আওয়ামী লীগ সাংসদদের এক যৌথসভা হবে।
৮ জুলাই বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ যৌথসভা হবে। দলের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, যৌথসভায় কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।