প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে গত বুধবার ১৪টির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। টানা চারবারের মতো সভাপতি হয়েছেন সরকারি কৌঁসুলি শাহ আজিজুল হক। সাধারণ সম্পাদক নির্বাচিত হন শহিদুল আলম।
বিএনপি-সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন সাংস্কৃতিক সম্পাদক পদে এ এম সাজ্জাদুল হক।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গত বুধবার জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হয়। নির্বাচনে ৪৬৪ জন ভোটার ভোট দেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইনজীবী মোজাম্মেল হক খান।