১৪ বছর পর ফেনী জেলা কৃষক লীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৪ বছর পর ফেনী জেলা কৃষক লীগের সম্মেলন আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। শহরের পৌরসভা চত্বরে আজ বেলা দুইটা থেকে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মেলনের উদ্বোধন করবেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহের হোসেন মোল্লা, সম্মেলনের প্রধান বক্তা কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার সামছুল হক। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলী, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
দলীয় সূত্র জানায়, ২০০৩ সালে ফেনী জেলা কৃষক লীগের সম্মেলন হয়। এতে ৮১ সদস্যের কমিটি গঠন করা হয়। মধ্যে জেলা কমিটির ১১ সদস্য মারা গেছেন। দীর্ঘদিন জেলা সম্মেলন না হওয়ায় সাংগঠনিক কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে বলে নেতারা জানান।
ফেনী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম বলেন, জেলা সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা কাজ করছে।
মাদকবিরোধী সমাবেশ
ফেনী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ রোববার বেলা তিনটায় শহরের মিজান ময়দানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।