১৪ লাখ ৬৮ হাজার টাকা কর দিল আ.লীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫-১৬ করবর্ষে ১৪ লাখ ৬৮ হাজার ৫৬১ টাকা আয়কর দিয়েছে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী এ কথা জানিয়েছেন। খবর বাসসের।
খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুজিত রায় নন্দী ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অধিক্ষেত্রভুক্ত কর অঞ্চল-১-এর কর সার্কেল-২০-এ গিয়ে আয়কর রিটার্ন জমা দেয়। আওয়ামী লীগের ইলেকট্রনিক করদাতা শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) হচ্ছে ৬৫৬৭৬৬৬৪০০৭৭।
২০১৫-১৬ করবর্ষে আওয়ামী লীগের মোট আয় ছিল ৯ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা। আর ব্যয় ছিল ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা।