১৫ আগস্ট জন্মদিন পালন না করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন না করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরে আয়োজিত গণমানববন্ধন কর্মসূচিতে তাঁরা এ আহ্বান জানান।
‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সংগঠনের বৃহত্তর জোট’-এর ব্যানারে গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বঙ্গমাতা পরিষদ, চট্টগ্রাম মহানগর; চট্টগ্রাম আবাহনী সমর্থকগোষ্ঠী; ব্লাইন্ড ক্রিকেট ক্লাব; আমরা রাসেল, চট্টগ্রাম মহানগর; ডিজেবল স্পোর্টস অ্যাসোসিয়েশন; বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
জোটের আহ্বায়ক দিদারুল আলম চৌধুরী বলেন, ‘মিথ্যা জন্মদিন পালন না করার জন্য আমরা দীর্ঘদিন খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছি। যদি শনিবার পুনরায় জন্মদিন পালন করেন, তবে ১৭ আগস্ট বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আমি মামলা করতে বাধ্য হব।’
সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী।
জাতীয় শোক দিবসে আ.লীগের কর্মসূচি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।