প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৪ সালের ২১ আগস্ট ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার দ্বিতীয় সংস্করণ বলে মনে করেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, ২১ আগস্ট হামলার পর তত্কালীন সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ বৃহস্পতিবার প্রথম প্রহরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে আমির হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, ১৫ আগস্টের খুনিরা যেমন ছাড় পায়নি, তেমনি ২১ আগস্টের সত্যিকারের খুনিরা নিষ্কৃতি পাবে না। তাদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে।
মোমবাতি প্রজ্বালন কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।