১৫ আগস্টের নামে চাঁদাবাজিতে আ.লীগ তাদের নেতাকে ছোট করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট শোক দিবসের নামে চাঁদাবাজি করে আওয়ামী লীগ তাদের নেতাকে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) ছোট করেছে, অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে গতকাল শনিবার রাতে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকার সম্প্রচার নীতিমালা করেছে, সামনে হয়তো বিএনপির কথাগুলোও প্রচার করতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা ধর্মনিরপেক্ষ তা বলি না। ধর্মীয় মূল্যবোধের কথা বলি, সব ধরনের মানুষের সমান অধিকারের কথা বলি। যখন ক্ষমতায় ছিলাম তখন আমাদের এমনকি জামায়াতে ইসলামীর নেতারাও পূজামণ্ডপে গিয়েছেন।’