১৬ নভেম্বর পর্যন্ত জাপার সাংগঠনিক কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টি (জাপা) ২৩ অক্টোবর থেকে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে আছে ২৩ অক্টোবর বৃহস্পতিবার সব উপজেলায় ‘উপজেলা দিবস’ পালন। ২৬ অক্টোবর জাতীয় শ্রমিক পার্টি ও ২৮ অক্টোবর ওলামা পার্টির সঙ্গে মতবিনিময়। ৩০ অক্টোবর জাপার ঢাকা মহানগর উত্তরের ঈদ পুনর্মিলনী, ১ নভেম্বর যুব সংহতির উদ্যোগে ঢাকায় যুব সমাবেশ। এ ছাড়া ৫ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সম্মেলন ও সমাবেশ, ১২ নভেম্বর চট্টগ্রামের লালদীঘি ময়দানে জাপার মহাসমাবেশ ও ১৬ নভেম্বর মৌলভীবাজার জেলা জাপার সম্মেলন ও সমাবেশ। এসব কর্মসূচিতে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রধান অতিথি থাকবেন।
আজ বুধবার জাপার ঢাকা মহানগর দক্ষিণের পরিচিতি সভা হবে।