১৬৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারীসহ ১৬৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আজাদ বাদী হয়ে গত শনিবার রাতে এ মামলা করেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক গত শনিবার তাঁর নির্বাচনী এলাকা সেনবাগে আসেন তিনি। তাঁকে স্বাগত জানাতে সেবারহাট বাজারে জড়ো হন নেতা-কর্মী ও সর্মথকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী বলেন, উদ্দেশ্যমূলকভাবে তাঁকেসহ দলের নেতা-কর্মীদের হয়রানি করার জন্য মামলায় জড়ানো হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, বিএনপি ও যুবদলের দুই নেতাকে গতকাল রোববার আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।