১৭ পদে ৩৫ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী সংসদ নির্বাচনে ভাইস প্রেসিডেন্টসহ (ভিপি) ১৭টি পদের বিপরীতে লড়ছেন ৩৫ জন প্রার্থী। ২৬ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ছাত্রলীগ ও ছাত্রদল দুটি প্যানেলে ১৭টি পদের বিপরীতে ৩৪ জন এবং ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে অতিরিক্ত একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রলীগের প্যানেলে ভিপি ও সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. কাওসার আকন্দ ও তানজীদুল রশিদ চৌধুরী। অপরদিকে ছাত্রদল প্যানেলে ভিপি ও জিএস পদে যথাক্রমে মো. খাইরুল ইসলাম ও ইসতিয়াক রশীদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম বশির। এ নির্বাচনে ২৫ হাজার ৩০২ জন শিক্ষার্থীর ভোট দেওয়ার কথা।