প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ১৯৯৭ সালে এ সম্মেলন হয়েছিল। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের থাকার কথা রয়েছে। সম্মেলনের উদ্বোধন করবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।