১৮ নয়, দুটি স্থানে সমাবেশ করবে আ.লীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল মঙ্গলবার ১৮টি স্থানের পরিবর্তে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ধানমন্ডি-৩২ নম্বর সড়কের রাসেল স্কয়ারে সমাবেশ করবে আওয়ামী লীগ। আজ সোমবার বিকেলে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুস সোবহান গোলাপ বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ হিসাব করে দুটি স্থানে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ এবং সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশ শুরুর আগে এ দুটি স্থানে জড়ো হবেন। ।
৫ জানুয়ারিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করতে গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ ১৮টি স্থানে কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। এ ছাড়া সারা দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শোভাযাত্রা ও সভা-সমাবেশের কর্মসূচির ঘোষণা দেয় দলটি। তবে দলীয় সূত্রে জানা যায়, জনগণের ভোগান্তি এড়াতে দলটি আজ নতুন এ সিদ্ধান্ত নেয়।