প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ১৯ বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার। সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে এই সম্মেলন হবে। এতে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসনমন্ত্রী ও দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত থাকবেন।
দলের কয়েকজন নেতা-কর্মী বলেন, দীর্ঘদিন পর জেলা সম্মেলন হওয়ায় নেতা-কর্মীরা উজ্জীবিত। এবার সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলনের মঞ্চ তৈরি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালের ১৮ মার্চ। বর্তমানে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সাবেক সাংসদ মতিউর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নুরুল হুদা মুকুট ১৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন।