১৯টির ১৩টিতে আ.লীগ সমর্থিত প্রার্থী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে গত বৃহস্পতিবার ১৯টি পদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত ‘আব্রাহাম লিংকন-আমজাদ’ প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে বিজয়ী হয়েছে। জামায়াত-বিএনপি সমর্থিত ‘ইয়াছিন-ফখরুল’ প্যানেল একজন সহসভাপতিসহ ছয়টি পদে বিজয়ী হয়।

প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা যুগ্ম জজ মো. জাহেদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা আইজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে রাত ১১টায় ফলাফল ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ীরা হলেন সভাপতি এস এম আব্রাহাম লিংকন, সহসভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক হুমায়ুন কবীর ও ক্রীড়া সম্পাদক রুহুল আমিন এবং কার্যনির্বাহী সদস্য পদে তৌফিক আল সাহাব, জাকিয়া সুলতানা, জাহিদ আহমেদ, আনিছুজ্জামান আনিছ, সাধন কুমার দেব, খোরশেদ আলম ও সাহেদুল হক।

বিএনপি-জামায়াত সমর্থিত বিজয়ীরা হলেন সহসভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহাব্বত বীন খন্দকার, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক ইকবাল হোসেন, লাইব্রেরি সম্পাদক মোখলেছুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে মিজানুর রহমান ও হাই মণ্ডল।