২০-দলীয় জোটের বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আজ বুধবার বৈঠকে বসছে। আজ রাত আটটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। এতে জোটের শরিক দলের নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ তথ্য জানান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যাওয়ার আগে জোটের শরিকদের এই বৈঠক ডাকা হলো। জোটের সর্বশেষ বৈঠক হয়েছিল গত এপ্রিলে। এর মধ্যে জোটে ভাঙন ধরা নিয়ে বেশ কিছু দিন রাজনৈতিক অঙ্গনে নানা কথা শোনা যায়। এ অবস্থায় জোটের বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল আছে।