২০ দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, রাত নয়টায় জোটের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন।
বিএনপির একটি সূত্র জানায়, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির উত্থাপিত ১৩ দফা প্রস্তাব নিয়ে আগে জোটনেতাদের সঙ্গে বৈঠক করা হয়নি। এই বৈঠকে নেতাদের ওই প্রস্তাবের বিষয়ে অবহিত করা হবে। এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জোটের করণীয় ঠিক করা হবে। পাশাপাশি আরও বেশ কিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।
জেলা পরিষদ নির্বাচন বর্জন করলেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। সেখানে মেয়র প্রার্থী হিসেবে আইনজীবী সাখাওয়াত হোসেন খানকে মনোনয়ন দিয়েছে দলটি। আগামী ২২ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।