২০-দলীয় জোটের বৈঠক কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বুধবার বৈঠকে বসছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হবে রাত আটটায়। এতে জোটের শরিক দলের নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ মঙ্গলবার প্রথম আলোকে এ তথ্য জানান।
২০-দলীয় জোটের সবশেষ বৈঠক হয়েছে গত এপ্রিলে। এর মধ্যে জোটে ভাঙন ধরা নিয়ে বেশ কিছু দিন রাজনৈতিক অঙ্গনে নানা কথা শোনা যায়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাওয়ার আগে জোটের শরিকদের এই বৈঠক ডাকা হলো।
নানা কারণে ২০-দলীয় জোটের এ বৈঠকটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
খালেদা জিয়া চিকিৎসার জন্য শিগগির লন্ডনে যাচ্ছেন। দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, খালেদা জিয়ার লন্ডনে যাওয়া নির্ভর করছে সেখানে তাঁর চিকিৎসকের সাক্ষাৎ সূচির ওপর। এটা ১১, ১২ বা ১৩ আগস্ট হতে পারে। সেখানে তিনি দিন দশেক থাকতে পারেন।