২০১৯ সালের আগে নির্বাচন নয়: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্লেন মিস করেছেন। তিনি সময়মতো আলোচনায় বসেননি। এখন তাঁকে নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।
গতকাল শনিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘এখন রোজ তদবির করছেন সংলাপের জন্য। আমরা বলেছি, আপনাকে অপেক্ষা করতে হবে। মনে রাখবেন, শিডিউল অনুযায়ী ২০১৯ সালের ১৯ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে যেকোনো দিন নির্বাচন হবে, তার আগে নয়।’
বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন।