প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহত্তর সিলেটের উন্নয়নে ২১ দফা বাস্তবায়নে দাবি জানিয়েছে সিলেটের অরাজনৈতিক সংগঠন ‘বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ’। গতকাল শনিবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক জনসভায় সংগঠনটির পক্ষ থেকে এ দাবি উত্থাপন করা হয়। তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে সিলেটে মেডিকেল ও ইসলামি বিশ্ববিদ্যালয় স্থাপন, কমলগঞ্জে শমশেরনগর বিমানবন্দর চালু, প্রবাসীদের জন্য একটি আলাদা মন্ত্রণালয় খোলা, প্রবাসীদের পাঠানো অর্থের ২৫ ভাগ বৃহত্তর সিলেটের উন্নয়নে ব্যয়, সিলেটে ব্রিটিশ অভিবাসন কার্যালয় খোলাসহ বিভাগের চার জেলার আঞ্চলিক ১৫ সমস্যার সমাধান করা। পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুল খালিকের সভাপতিত্বে সভায় আইনজীবী আবদুল ওয়াদুদ, মুক্তিযুদ্ধে প্রবাসী সংগঠক আবদুল গফুর খালিসাদার, আবদুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।