২৩ বছর পর ঢাকা জেলা বিএনপির কমিটি


২৩ বছর পর ঢাকা জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এতে সাভারের সাবেক সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিনকে সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা প্যাডে ৪৯ সদস্যের কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে ১৯৯৩ সালে জেলার পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছিল।
নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন নাজিম উদ্দিন মাস্টার। এ ছাড়া সহসভাপতি হয়েছেন তমিজ উদ্দিন, কফিল উদ্দিন, দেওয়ান নাজিমুদ্দিন, সাহাবুদ্দিন আহম্মেদ, ইফতেখার আল-ফারুকী, আবেদ হোসেন, মো. মহিউদ্দিন, মো. বদিউজ্জামান, শাহ মইনুল হোসেন ও ইরফান ইবনে আমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রায় ২৩ বছর পর সোমবার ঢাকা জেলা বিএনপির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। জেলার পাঁচ উপজেলা থেকে যোগ্য নেতা-কর্মীদের এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দল যাঁদের যোগ্য মনে করেছে, তাঁরাই পদ পেয়েছেন।
জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বলেন, ভবিষ্যতে সরকারবিরোধী সংগ্রাম ও আন্দোলনে যাঁরা যোগ্য নেতৃত্ব দিতে পারবেন, তাঁদের নতুন কমিটিতে রাখা হয়েছে।
কমিটির প্রথম যুগ্ম সম্পাদক হয়েছেন আহসান হাবিব নওয়াব। যুগ্ম সম্পাদক হলেন আহসান উল্লাহ চৌধুরী, এম এ জলিল, সৈয়দ আহম্মেদ খান, হাশমত উল্লাহ, সিরাজুল ইসলাম, আমজাদ হোসেন, খন্দকার আবু তাহের, আজগর হোসেন, ফরহাদ হোসেন, মো. বদিউজ্জামান, রাকিবুর রহমান খান ও মাসুদ পারভেজ।
সহসাধারণ সম্পাদক হয়েছেন সামছুল ইসলাম, নাজিম উদ্দিন, হাবিবুর রহমান, এম মনজুর আমিন, মোহাম্মদ মোজাম্মেল হোসেন, নাজিম উদ্দিন চৌধুরী, আহসানউল্লাহ, এনায়েত হোসেন ও নূর করিম ভূঁইয়া।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন রেজাউল কবির। সহসাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান, জয়নাল আবেদীন, মো. সাইফুদ্দিন ও নাছির উদ্দিন। দপ্তর সম্পাদক হয়েছেন মনির হোসেন। সহদপ্তর সম্পাদক মিয়া আবদুল হান্নান ও সেলিম চৌধুরী।
প্রচার সম্পাদক হয়েছেন সুনীল সাহা, আইনবিষয়ক সম্পাদক আবু তালেব শিকদার, যুববিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন ও ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান। তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম।