২৪ জেলায় ছাত্রদলের আংশিক কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ২৪টি সাংগঠনিক ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এই কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।
আজ মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক আকরামুল হাসান কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন।
ছাত্রদলের আংশিক কমিটি হওয়া ২৪টি সাংগঠনিক ইউনিটগুলো হলো লালমনিরহাট, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা মহানগর, কুমিল্লা জেলা দক্ষিণ, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝালকাঠি, ঝিনাইদহ, বাগেরহাট, পিরোজপুর, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর, নারায়ণগঞ্জ জেলা, নোয়াখালী, সুনামগঞ্জ, খাগড়াছড়ি ও রাঙামাটি।