২৪ পুলিশ সুপারের রদবদল
পুলিশ সুপার পদের ২৪ কর্মকর্তার রদবদল হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত রোববার অতিরিক্ত ডিআইজি পদের ২২ কর্মকর্তার রদবদল হয়।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে জাতিসংঘ মিশন থেকে আসা আবুল ফয়েজকে ঢাকা মহানগর পুলিশে, শেখ রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবিরকে পাবনায়, পুলিশ সদর দপ্তরের এআইজি আসাদুজ্জামানকে বগুড়ার পুলিশ সুপার, কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তীকে ঢাকা মহানগর পুলিশে, পিরোজপুরের শাহ আবিদ হোসনকে কুমিল্লার পুলিশ সুপার, ডিএমপির উপকমিশনার ওয়ালিদ হোসেনকে পিরোজপুরের পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মনিরুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ টেলিকমের রফিকুল হাসান গনিকে পুলিশ সদর দপ্তরে, চট্টগ্রাম মহানগরের ডিসি কুসুম দেওয়ানকে ভোলার পুলিশ সুপার, রাজশাহীর উপকমিশনার শাহ আবু সালেহ মোহাম্মদ গোলাম মাহমুদকে সিআইডিতে, শিল্পাঞ্চল পুলিশের সুপার মাহবুব আলমকে ডিএমপি উপকমিশনার, ডিএমপির আতাউল কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরে এআইজি, সদর দপ্তরের এআইজি মাহফুজুর রহমানকে মানিকগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে ঢাকা মহানগর পুলিশে, মিশন থেকে আসা আব্দুল্লাহ হিল বাকীকে পুলিশ সদর দপ্তরে, ভোলার পুলিশ সুপার মনিরুজ্জামানকে পুলিশের বিশেষ শাখায়, খুলনা পিটিসির সুপার আবদুর রহিমকে বগুড়ার চতুর্থ এপিবিএনে, গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হককে নওগাঁর পুলিশ সুপার, পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদকে সিরাজগঞ্জে, সিরাজগঞ্জের এস এম এমরান হোসেনকে গোপালগঞ্জের পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার ইকবাল হোসেনকে ঢাকা এসপিবিএনে বদলি করা হয়েছে।