২৫ মে ঢাকায় হকারদের মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হকারদের জেল-জরিমানা করা এবং তাঁদের ওপর মামলা-হামলার’ প্রতিবাদে আগামী ২৫ মে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে 

হকার সংগ্রাম পরিষদ। একই দিনে দাবি-দাওয়া নিয়ে হকাররা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেবেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এক বিক্ষোভ সমাবেশ থেকে এই মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্ষোভ সমাবেশে হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল হোসাইন বলেছেন, হকার উচ্ছেদ কোনো সমাধান নয়, দরকার হকার ব্যবস্থাপনা আইন ও নীতিমালা প্রণয়ন। হকাররা নগর অর্থনীতির একটি অপরিহার্য উপাদান। হকারদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে নগর অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে।

বিক্ষোভ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন, আরিফ চৌধুরী, আলমগীর তালুকদার প্রমুখ বক্তব্য দেন।