২৬ মার্চ বিএনপির শোভাযাত্রা কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাজধানী ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রাসহ সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
গতকাল সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে যৌথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।