২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবে আওয়ামী লীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডা-যুক্তরাষ্ট্র সফর শেষে ২৬ সেপ্টেম্বর বিকেলে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এরপর ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা এবং ওই দিন বিকেলে আলোচনা সভা করার কর্মসূচিও নিয়েছে দলটি।
গতকাল মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এসব কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফ, আবদুল মতিন খসরু, ইয়াফেস ওসমান, আবদুর রাজ্জাক, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।