৩ কোটি মানুষকে কম দামে ৯ পণ্য দিন: রুহিন হোসেন

রাজধানীর শ্যামপুরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সছবি: সিপিবির সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সাধারণ মানুষ শুধু কম খেয়েই বেঁচে নেই, দ্রব্যমূল্যে দিশাহারা হয়ে আহাজারি করছে। অন্তত তিন কোটি কম আয়ের মানুষকে তেল, চাল, চিনি, ডাল, আটাসহ প্রয়োজনীয় নয়টি পণ্য কম দামে সরবরাহের দাবি জানান।

আজ শুক্রবার রাজধানীর শ্যামপুর এলাকায় বিক্ষোভে যোগ দিয়ে এসব কথা বলেন রুহিন হোসেন। তিনি তেলসহ নিত্যপণ্যের মূল্য কমাতে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ, টিসিবির মাধ্যমে খাদ্যদ্রব্য আমদানি, সর্বত্র রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানান।

খাদ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে রুহিন হোসেন বলেন, সরকারি নিয়ন্ত্রণে দক্ষ ও দুর্নীতিমুক্ত ব্যবস্থায় বিকল্প বাজার ব্যবস্থাপনা ছাড়া খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। তিনি উৎপাদন ও ক্রেতা সমবায় গড়ে তোলা এবং পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবি জানান। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ও সাধারণ মানুষকে কম দামে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার দাবিতে ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানান।

আজ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ‘দাম কমাও, জান বাঁচাও’ দাবিতে পদযাত্রা, পথসভা, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্যামপুরের সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, জাহিদ হোসেন খান, ফিরোজ আলম মামুন, এ কে এম বদিরুজ্জামান, আলমগীর হোসেন প্রমুখ।