৩২ নম্বরের বাইরে গণতন্ত্র নেই: অলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র এখন ধানমন্ডির ৩২ নম্বরের মধ্যে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, ‘৩২ নম্বরের বাইরে কোনো গণতন্ত্র নেই। আজকে গণতন্ত্র ভূলুণ্ঠিত। দেশে ন্যায়বিচার বলতে কোনো জিনিস নেই, মানবাধিকার নেই, কোথাও আজকে স্বাধীনতা নেই।’

গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অলি আহমদ। তিনি বলেন, দলীয়করণের কবল থেকে দেশকে বের করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যাতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

পটিয়া পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন হয়। পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ এয়াকুবের সভাপতিত্বে এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক রাশেদ কবিরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নুরুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন এম ছলিম উল্লাহ ও কফিল উদ্দিন চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন আবদুল জলিল চৌধুরী, খোরশেদ আলম, গোলাম কিবরিয়া, মনছুর আলম, ঝুলন দত্ত প্রমুখ। উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় নেতা এ জি এম শাহজাহান, দোস্ত মোহাম্মদ।

সম্মেলনের শুরুতেই মাঠ প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যম সম্মেলন উদ্বোধন করা হয়।