৩৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ মার্চ অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গতকাল মঙ্গলবার মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ২৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের পর মেয়র পদে দুজন, কাউন্সিলর পদে ৯৩ জন ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৭ জন প্রার্থী রয়েছেন।
এদিকে গত রোববার পৌরসভা নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেয় জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হলে মেয়র পদে বিএনপি-সমর্থিত চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।