৩৪ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মো. ইউনুছসহ বিএনপি-জামায়াতের ৩৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৫ জানুয়ারি ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের ৮৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। আদালত পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, গতকাল বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শায়লা শারমিনের আদালতে ৩৪ আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত সবাইকে কারাগারে প্রেরণ করেন।