প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তিনটি উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৩৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
সংশ্লিষ্ট ্ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার ২৬টি ইউপির প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। ওইদিনই এসব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৯ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ছয়জন এবং দোয়ারাবাজার উপজেলায় নয়জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। জেলার এই তিন উপজেলার ২৬টি ইউপিতে ২৩ এপ্রিল ভোট গ্রহণ হবে।