প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. মনির হোসেন বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা মনির হোসেন ৪ হাজার ৪৭টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর হোসেন মাস্টার (ঠেলাগাড়ি প্রতীক) পান ৩ হাজার ৩৭৩টি ভোট। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সানাউর রহমান (৬৫) গত ২ নভেম্বর মারা যান। এতে ওয়ার্ডটির কাউন্সিলর পদ শূন্য হয়। এ ওয়ার্ডে মোট ভোটারসংখ্যা ১৭ হাজার ৪৬০। পাঁচটি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হয়। ভোট দেন মোট ১০ হাজার ৫৮৮ জন।