৪০ দিনের মাথায় বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিষ্কারের ৪০ দিনের মাথায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু সাঈদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
গতকাল রোববার বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে আবু সাঈদ ও আনিসুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, এখন থেকে তাঁরা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডসহ দলের শক্তি বৃদ্ধি এবং চলমান আন্দোলনে অতীতের মতো কার্যকর ভূমিকা রাখবেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় গত ১০ নভেম্বর আবু সাঈদ ও আনিসুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। তাঁদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সংস্রব না রাখতে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছিল।
ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিত ও ‘বিদ্রোহীদের’ নিয়ে আন্দোলন করছিলেন আবু সাঈদ ও আনিসুর রহমান।