৫ ও ২৫ জানুয়ারি চিরকলঙ্কের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠা আর ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে চিরকলঙ্কের দুটি দিন। আজ বৃহস্পতিবার এ মন্তব্য করে একটি টুইট করেন খালেদা জিয়া।

খালেদা জিয়া টুইট বার্তায় বলেন, ‘জানুয়ারি ২৫, ১৯৭৫ একদলীয় স্বৈরশাসন বাকশাল প্রতিষ্ঠা আর জানুয়ারি ৫, ২০১৪ ভোটারবিহীন নির্বাচন—বাংলাদেশের ইতিহাসে চিরকলঙ্কের দুটি দিন। অগণতান্ত্রিক শাসন টিকে থাকে না কিন্তু ইতিহাসে কলঙ্ক থেকেই যায়।’

খালেদা জিয়ার টুইট।
খালেদা জিয়ার টুইট।