৫ সেপ্টেম্বর সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ সেপ্টেম্বর শনিবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ডেকেছে আওয়ামী লীগ। ওই দিন বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।