৫৮৪ ইউপির ফল, আওয়ামী লীগ ৪০৫, বিএনপি ৫৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৮৪টি ইউনিয়নের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৪০৫টিতে জয় পেয়েছে। অপরদিকে বিএনপি জিতেছে ৫৮টিতে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ১০৫টিতে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে সর্বশেষ এ তথ্য জানানো হয়।
কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, তাঁদের নিজস্ব সার্ভারে সমস্যা থাকায় সব ইউপির ফল এখনো পাওয়া যায়নি।
কমিশন সচিবালয়ের অপর এক হিসাবে দেখা গেছে, ৫৫১টি ইউপিতে মোট ৭৩ লাখ ৪১ হাজার ৮৯৬ ভোট পড়েছে। যা মোট ভোটের ৭৬ দশমিক ১৩ শতাংশ। এই হিসাব প্রথম ধাপের তুলনায় ২ শতাংশ বেশি। মোট ভোটের মধ্যে নৌকা মার্কার প্রার্থীরা পেয়েছেন ৩৯ লাখ এবং বিএনপির প্রার্থীরা পেয়েছেন ১৩ লাখের বেশি।
বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে সারা দেশের ৬৩৯টি ইউপিতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩১টি ইউপিতে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অনিয়মের কারণে ৩৩টি ভোটকেন্দ্র স্থগিত করা হয়।