৫৯ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় পর্যায়ের পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বিএনপি। আজ মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

আগামী ৩০ জানুয়ারি ৬৪টি পৌরসভায় নির্বাচন হবে। এর মধ্যে বিএনপি এখন পর্যন্ত ৫৯টিতে প্রার্থী চূড়ান্ত করেছে। ৩০ ডিসেম্বর বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে দলীয় প্রত্যয়নপত্র হস্তান্তর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় পর্যায়ে পৌর নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১০ জানুয়ারি। ৬৪টি পৌরসভার সব কটিতেই ব্যালট পেপারে ভোট হবে।

দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়।

বিএনপির প্রার্থী তালিকা.pdf