৭ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারি নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে দেশব্যাপী কালো পতাকা মিছিল ও কালো ব্যাচ ধারণ করবে বিএনপি। একই কারণে ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এসব তথ্য জানান।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে থাকে। ওই নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে ২০১৫ সালের জানুয়ারিতে কঠোর কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর কয়েক দিন আগে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরোধ করে রাখা হয়। এরপরই বিএনপি লাগাতার অবরোধের ডাক দেয়। ওই সময় জ্বালাও-পোড়াওয়ে দেশব্যাপী অনেক লোক নিহত হন। ওই অবরোধ এখনো আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়নি।

৫ জানুয়ারির নির্বাচনে দ্বিতীয় বছর ২০১৬ সালেও সমাবেশ করেছে দলটি।