৭ নভেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ নভেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. শামীমুর রহমান প্রথম আলোকে জানান, ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ২৫ অক্টোবর মহানগর পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছে বিএনপি।
এর আগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৬ নভেম্বর কুমিল্লায় ২০-দলীয় জোটের জনসভার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের সভাপতিত্বে কুমিল্লা (উত্তর ও দক্ষিণ) জেলার মতবিনিময় সভায় কুমিল্লার জনসভার তারিখ পেছানো হয়। তা ২৯ নভেম্বর করার সিদ্ধান্ত হয়েছে বলে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কুমিল্লার এ জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন।
সভায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব বরকত উল্লা প্রমুখ।