৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ স্মরণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। ওই দিন বেলা তিনটায় এই জনসভা অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রস্তুতি সভা করে দলটি। এতে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, জনসভায় রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে এটি সফল করার আহ্বান জানান তিনি।
এ নিয়ে আগামী ৪ ও ৫ মার্চ ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা এবং ৬ মার্চ ঢাকা মহানগর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হবে।